উদ্দীপকের কোরবানের কার্যাবলি নৈতিকতার মানদণ্ডে অনৈতিক।
যা করা উচিত তা করা এবং যা করা উচিত নয় তা থেকে বিরত থাকাই হলো নৈতিকতা। নৈতিকতা মানুষের আচার-আচরণ ও রীতি-নীতি সম্পর্কিত বিষয়। ব্যক্তিগত ও সামাজিক জীবনে কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি উচিত, কোনটি অনুচিত এসব প্রশ্ন মানুষের মনে সর্বদা বিরাজ করে। নৈতিকতা মানুষকে সবসময় ভালো ও ন্যায়ের প্রতি উৎসাহিত করে।
উদ্দীপকের জনাব সোবহান নামক এক ব্যবসায়ী 'একের ভিতর তিন' নামে একটি নতুন কলম চালু করেন। কিন্তু তিনি বাজারের পর্যাপ্ত চাহিদা পূরণ করতে ব্যর্থ হন। ফলে কোরবান নামক এক ব্যবসায়ী জনাব সোবহানের বিনা অনুমতিতে উক্ত পণ্য উৎপাদন শুরু করেন। যা নৈতিকতার মানদণ্ডে অনৈতিক কাজ।
নৈতিকতা মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে সহায়তা করে। কিন্তু উদ্দীপকের কোরবান নামক ব্যবসায়ী জনাব সোবহানের উদ্ভাবিত কলম নকল করে বাজারে ছাড়েন, যা সম্পূর্ণ অবৈধ ও অন্যায়। এতে বুঝা যায়, তার মধ্যে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বুঝার ক্ষমতা নেই। তাই বলা যায়, উদ্দীপকের কোরবানের কার্যাবলি নৈতিকতার মানদণ্ডে অনৈতিক।