উদ্দীপকে পর্যটকদের নিরাপদ ও সহজ যাতায়াতের জন্য সরকারের কোন প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়ন করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পর্যটকদের নিরাপদ ও সহজ যাতায়াতের জন্য সরকারের বাংলাদেশ রেলওয়ে প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করেন। রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল পরিবহন সুবিধা প্রদানের জন্য সরকারি মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ রেলওয়ে। এটি বাংলাদেশের সরকারি মালিকানায় প্রধান পরিবহন সংস্থা। উদ্দীপকে বাংলাদেশ সরকার দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য দেশের পর্যটন খাতের উন্নয়ন করতে চাচ্ছেন। এ লক্ষ্যে সরকার চট্টগ্রাম-কক্সবাজারের ট্রেন সার্ভিস চালু করার প্রকল্প বাস্তবায়ন করছে। যাতে পর্যটকগণ নিরাপদে ও আরামে কক্সবাজার যেতে পারে। এতে কক্সবাজারে পর্যটকদের আসার পরিমাণ বৃদ্ধি পাবে। এসব কার্যক্রম বাংলাদেশ রেলওয়ে প্রতিষ্ঠান সম্পাদন করে থাকে। তাই বলা যায়, সরকার পর্যকটদের নিরাপদ ও সহজ যাতায়াতের জন্য বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পর্যটকদের নিরাপদ ও সহজ যাতায়াতের জন্য সরকারের কোন প্রতিষ্ঠ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর