উদ্দীপকে সাংগু ব্যাংকের সেবা প্রদানের ব্যর্থতা দূর করার জন্য ই- ব্যাংকিং সেবা পদ্ধতি চালু করা প্রয়োজন।
ই-ব্যাংকিং হলো ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতি। এটি এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে ইন্টারনেট এবং কম্পিউটার প্রযুক্তির ব্যবহার করে অতিদ্রুত ও নির্ভুলভাবে ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হয়।
উদ্দীপকের জনাব আজাদ সাংগু ব্যাংক, ঢাকা শাখায় একটি হিসাব খোলেন। ব্যাংকটি তাদের সব কার্যক্রম কাগজে ডকুমেন্ট যেমন: রশিদ, চেক ইত্যাদির মাধ্যমে সম্পন্ন করেন। অর্থাৎ ব্যাংকিং সব কার্যক্রম ম্যানুয়েল পদ্ধতিতে সম্পন্ন হয়। তাই জনাব আজাদ কক্সবাজার গিয়ে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে ব্যাংক তাকে অর্থ দিতে অপারগতা জানায়।
ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে এক শাখায় হিসাব খুলে দেশের সর্বত্রই টাকা জমা ও উত্তোলন করা যায়। এতে ব্যাংকের গ্রাহকদের বিড়ম্বনার সম্মুখীন হতে হয় না। সাংগু ব্যাংকটি তাদের সব কার্যক্রম ম্যানুয়েল পদ্ধতিতে করায় জনাব আজাদ ঢাকায় হিসাব খুলে কক্সবাজার গিয়ে টাকা তুলতে ব্যর্থ হন। যদি সাংগু ব্যাংকটির কার্যক্রম ই-ব্যাংকিং পদ্ধতিতে হতো তাহলে জনাব মজিদের মতো তিনিও কক্সবাজার গিয়ে টাকা তুলতে পারতেন। তাই আমি মনে করি, সাংগু ব্যাংকের ব্যর্থতা দূর করার জন্য ব্যাংকটির সব কার্যক্রম ই-ব্যাংকিং পদ্ধতিতে হওয়া উচিত।