উদ্দীপকে উদ্যোক্তার কোন গুণের অভাবে সোবহান বাজারে চাহিদা মেটাতে ব্যর্থ হন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উদ্যোক্তার সাংগঠনিক ক্ষমতা গুণের অভাবে সোবহান বাজারে চাহিদা মেটাতে ব্যর্থ হন। সাংগঠনিক ক্ষমতা বলতে উদ্যোক্তার এমন এক ধরনের ক্ষমতাকে বোঝায় যেখানে প্রতিষ্ঠানের মানবীয় (শ্রমিক-কর্মী) ও বস্তুগত (কাঁচামাল, মেশিন) উপকরণাদিকে কার্যকরভাবে পরিচালনা করা যায়। এ গুণ প্রতিষ্ঠানকে সফলতার দিকে পরিচালিত করতে সহায়তা করে। উদ্দীপকের জনাব সোবহান 'একের ভিতর তিন' নামে একটি নতুন কলম বাজারে চালু করেন। যা দিয়ে লাল, সবুজ ও কালো রং এর কালি দিয়ে লেখা সম্ভব হয়। কলমটির বাজারে ব্যাপক চাহিদা ও যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও কর্মীদের আচরণকে প্রভাবিত করে উৎপাদন করতে না পারায় বাজারের চাহিদা মেটাতে ব্যর্থ হন। এ থেকে বুঝা যায়, জনাব সোবহান কর্মীদের ঠিক মতো পরিচালনা করতে পারছেন না। অর্থাৎ তার মধ্যে উদ্যোক্তার সাংগঠনিক ক্ষমতাগুণের অভাব রয়েছে। এ গুণের অভাবেই জনাব সোবহান বাজারে পণ্যের চাহিদা মেটাতে ব্যর্থ হন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উদ্যোক্তার কোন গুণের অভাবে সোবহান বাজারে চাহিদা মেটাতে ব্য…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর