উদ্দীপকে মি. বুলবুল ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগের কোন মাধ্যমটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. বুলবুল ব্যবসায়ের যোগাযোগের ক্ষেত্রে শাব্দিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করেছেন। শাব্দিক যোগাযোগ হলো মৌখিক বা লিখিত শব্দ ব্যবহার করে সংবাদ বা তথ্য যোগাযোগভুক্ত পক্ষসমূহের মধ্যে বিনিময় করা। যোগাযোগের ক্ষেত্রে শাব্দিক যোগাযোগই মুখ্য। প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে প্রতিদিন বিভিন্ন পক্ষের সাথে এ মাধ্যমে যোগাযোগ করা হয়। উদ্দীপকের মি. বুলবুল একজন ইলেকট্রনিক ব্যবসায়ী। কিছুদিন যাবত তার শো-রুমের বিক্রয় হ্রাস পাওয়ায় তিনি চিন্তিত। তিনি ঐ অঞ্চলের ক্রেতাদের জন্য ইন্টারনেটে ও ফেসবুকে তার প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের বিজ্ঞাপন দেন। এক্ষেত্রে তিনি এরূপ যোগাযোগে শব্দ অর্থপূর্ণভাবে লিখে উপস্থাপন ও প্রকাশ করেন। চিঠি, ই-মেইল, খুদে বার্তা প্রভৃতিও এভাবে উপস্থাপন করা হয়। যা মূলত লিখিত যোগাযোগের পর্যায়ে পড়ে। আর এ লিখিত যোগাযোগ শব্দের মাধ্যমেই প্রকাশ করা হয়। সুতরাং বলা যায়, মি. বুলবুল এ শাব্দিক যোগাযোগ মাধ্যমটিই ব্যবহার করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. বুলবুল ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগের কোন মাধ্যমটি ব্যবহ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর