উদ্দীপকে বর্ণিত সরকারি হোটেল-মোটেলগুলো কোন সংস্থার অধীন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সরকারি হোটেল-মোটেলগুলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীন। বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশে নেতৃত্বদান, হোটেল-মোটেল প্রতিষ্ঠা ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সংস্থা। এর উদ্দেশ্য হলো পর্যটন সেবার উন্নতি সাধন, প্রসারে সহায়তা করা। উদ্দীপকে উল্লেখ্য, কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী। এখানে সরকারি-বেসরকারি অসংখ্য হোটেল-মোটেল আছে। বেসরকারি উদ্যোগে বেশকিছু পাঁচতারা হোটেল স্থাপিত হলেও সরকারি সংস্থার অধীনে পরিচালিত হোটেলগুলোর গ্রহণযোগ্যতা মানুষের কাছে অনেক বেশি। এ হোটেল-মোটেলগুলো একটি সরকারি সংস্থার অধীনে পরিচালিত হয়। এ সংস্থা মূলত জনগণের মধ্যে পর্যটনের আগ্রহ সৃষ্টি করতে এর অবকাঠামোগত উন্নয়ন করে থাকে। পর্যটন খাতকে আরও এগিয়ে নেওয়ার স্বার্থে এটি কাজ করে। এসব কাজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সংস্থা করে থাকে। সুতরাং, উদ্দীপকে বর্ণিত হোটেল- মোটেলগুলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সংস্থার অন্তর্ভুক্ত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সরকারি হোটেল-মোটেলগুলো কোন সংস্থার অধীন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর