উদ্দীপকে যে গণপরিবহনের সম্প্রসারণ কক্সবাজার পর্যন্ত করার কথা বলা হয়েছে তার গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে গণপরিবহন হিসেবে 'বাংলাদেশ রেলওয়ে' কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করার কথা বলা হয়েছে, যা পরিবহন সেক্টরে অত্যন্ত আবশ্যক। সরকারি মালিকানায় ও পরিচালনায় দেশের প্রধান পরিবহন সংস্থা হলো বাংলাদেশ রেলওয়ে। এর লক্ষ্য হলো সরকারের উন্নয়ন কৌশলের সাথে মিল রেখে রেল ব্যবস্থার সার্বিক উন্নয়নের মাধ্যমে জনগণকে নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পরিবহন সেবা প্রদান করা। উদ্দীপকে উল্লেখ্য, বর্তমানে পর্যটন নগরী কক্সবাজারে যাওয়ার সুযোগ সড়কপথের বাইরে খুব সীমিত। সাধারণ পর্যটকদের কথা বিবেচনা করে সরকারের গণপরিবহনের সুযোগ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা জরুরি। এখানে সরকারের গণপরিবহন বলতে বাংলাদেশ রেলওয়েকে বোঝানো হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলওয়ে সম্প্রসারণ করলে পর্যটকরা আরও দ্রুত ও সহজে পর্যটন এলাকায় পৌঁছাতে পারবে। সড়ক ব্যবস্থায় পরিবহন ক্ষেত্রে যে অতিরিক্ত দুর্ঘটনা হয় রেলপথে এর মাত্রা খুবই কম। তাই যাত্রীরা নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পরিবহন সেবা পেয়ে উপকৃত হবে। চট্টগ্রাম বিভাগের বাইরের অঞ্চলের পর্যটকদেরও কক্সবাজার এলাকা ভ্রমণে আগ্রহ বৃদ্ধি পাবে। এর ফলে দেশের এ পর্যটন নগরী আরও সমৃদ্ধি অর্জন করবে। তাই বলা যায়, রেলওয়ে পরিবহনের সম্প্রসারণ কক্সবাজার পর্যন্ত করা আবশ্যক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে গণপরিবহনের সম্প্রসারণ কক্সবাজার পর্যন্ত করার কথা বলা হয়…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর