উদ্দীপকে পরিবেশের কোন উপাদান বিবেচনায় জনাব ইকবাল সন্দ্বীপে ব্যবসায় শুরু করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব ইকবাল প্রাকৃতিক পরিবেশের সাগর ও নদ-নদী উপাদান বিবেচনা করে সন্দ্বীপে ব্যবসায় শুরু করেন। কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, সাগর, আয়তন ও অবস্থানের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। এসব উপাদানের পার্থক্যজনিত কারণে বিভিন্ন দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। ঢাকায় বসবাসকারী জনাব ইকবাল সন্দ্বীপে বাড়ি কিনেন। সন্দ্বীপে গিয়ে তিনি সমুদ্রে মাছ ধরেন। উক্ত মাছ বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। সন্দ্বীপে সমুদ্র থাকায় সেখানে সহজেই প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায়। এ বিষয়টি বিবেচনা করেই তিনি সন্দ্বীপে মাছের ব্যবসায় শুরু করেন। এর ফলে অল্প সময়েই তিনি বাজারে সুনাম অর্জন এবং প্রতিষ্ঠা লাভ করেন। সুতরাং বলা যায়, প্রাকৃতিক পরিবেশের সাগর ও নদ-নদী উপাদানটির অনুকূল অবস্থা বিবেচনায় জনাব ইকবাল সন্দ্বীপে ব্যবসায় শুরু করেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পরিবেশের কোন উপাদান বিবেচনায় জনাব ইকবাল সন্দ্বীপে ব্যবসায় …
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর