উদ্দীপকে বর্ণিত আলম ট্রেডার্সের ব্যবসায়টি কোন ধরনের বৈদেশিক বাণিজ্য? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আলম ট্রেডার্সের ব্যবসায়টি বৈদেশিক বাণিজ্যের 'পুনঃরপ্তানি'-এর অন্তর্ভুক্ত। বিদেশ থেকে পণ্যসামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য দেশে রপ্তানি করাই হলো পুনঃরপ্তানি বাণিজ্য। উৎপাদনকারী দেশের সাথে আমদানিকারক দেশের সরাসরি ব্যবসায়িক সম্পর্ক না থাকলে সেক্ষেত্রে এ ধরনের ব্যবসায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকের চট্টগ্রামের আলম ট্রেডার্স শীত মৌসুমের শুরুতে আমেরিকার 'রিকার্ড' ট্রেডার্সের নিকট ৫০ লক্ষ টাকার শীতবস্ত্র ক্রয়ের জন্য ফরমায়েশ দেয়। ফরমায়েশকৃত পণ্য ২৩ দিন বিলম্বে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। শীত মৌসুম প্রায় শেষ হওয়ায় ফরমায়েশকৃত ঐ পণ্য কম দামে অন্য দেশে বিক্রি করে দেয়া হয়। এখানে আলম ট্রেডার্স প্রথমে অন্য দেশ থেকে পণ্য আমদানি করে। এরপর ঐ পণ্য অন্য দেশে বিক্রি করে দেয়। এভাবেই আলম ট্রেডার্সের ব্যবসায়টি পুনঃরপ্তানিতে পরিণত হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আলম ট্রেডার্সের ব্যবসায়টি কোন ধরনের বৈদেশিক বাণিজ্য…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর