উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের লোকসান কমানোর ক্ষেত্রে ব্যবসায় সহায়ক কোন কাজটি অবদান রাখত বলে তুমি মনে করো? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের লোকসান কমানোর ক্ষেত্রে ব্যবসায় সহায়ক গুদামজাতকরণের কাজটি অবদান রাখতে পারত বলে আমি মনে করি। গুদামজাতকরণ উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে পণ্যকে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। ব্যবসায়ীগণ এর মাধ্যমে পণ্য সংরক্ষণের ব্যবস্থা করে। এটি ব্যবসায়ের ক্ষেত্রে সময়গত বাধা দূর করে। উদ্দীপকের আলম ট্রেডার্সের ফরমায়েশকৃত পণ্য দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জাহাজের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ২৩ দিন বিলম্বে চট্টগ্রাম বন্দরে পৌছে। শীত মৌসুম প্রায় শেষ হওয়ায় পণ্যগুলো কম দামে অন্য দেশে বিক্রি করায় প্রতিষ্ঠানটির ৫ লক্ষ টাকা লোকসান হয়। আলম ট্রেডার্স আমদানিকৃত পণ্য এ সময় কমদামে বিক্রি না করে গুদামজাতকরণ করে রাখতে পারতো। এতে পরবর্তী শীত মৌসুম পর্যন্ত পণ্যগুলোর মান বজায় থাকতে। তাই ঐ সময়ে ন্যায্য দামে পণ্যগুলো বিক্রয় করলে লাভবান হতে পারত। সুতরাং গুদামজাতকরণ ব্যবস্থাই উক্ত প্রতিষ্ঠানের লোকসান কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারত বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের লোকসান কমানোর ক্ষেত্রে ব্যবসায় সহায়ক ক…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর