উদ্দীপকে নিয়ামত হোসেনের কর্মকাণ্ডে একমালিকানা ব্যবসায়ের কোন সুবিধাটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের নিয়ামত হোসেনের কর্মকাণ্ডে একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক সুবিধাটি ফুটে ওঠেছে। একমালিকানা ব্যবসায়ে প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে কর্মচারী ও গ্রাহকদের সরাসরি সম্পর্ককে বোঝায়। এ ব্যবসায়ের পরিধি ছোট হওয়ায় মালিক নিজেই তার ব্যবসায় পরিচালনা করেন। এর ফলে গ্রাহকদের সাথে তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। উদ্দীপকের নিয়ামত হোসেন ১০ বছর ধরে চট্টগ্রাম শহরে একটি মুদি দোকান চালাচ্ছেন। যুক্তিসংগত দামে গ্রাহকের রুচি অনুযায়ী পণ্য বিক্রি করেন। তাই প্রতিযোগিতার মাঝেও তার গ্রাহক বেড়েছে। নিজের ব্যবসায়ের পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করায় তাদের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠেছে। এরূপ সম্পর্ক একমালিকানা ব্যবসায়ের একটি সুবিধা হিসেবে গণ্য হয়। সুতরাং বলা যায়, গ্রাহকদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক সুবিধাটিই নিয়ামতের ব্যবসায়ে ফুটে ওঠেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নিয়ামত হোসেনের কর্মকাণ্ডে একমালিকানা ব্যবসায়ের কোন সুবিধাট…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর