ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব ইকবালের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব ইকবাল প্রমিতকরণের মাধ্যমে পণ্যের মান বজায় রাখার চেষ্টা করতে পারেন। পণ্যের ওজন, আকার, রং ও গুণাগুণ বিবেচনায় নিয়ে পণ্য মানের সীমা নির্ধারণ করার কাজই হলো প্রমিতকরণ। এর মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করা যায়। উদ্দীপকের জনাব ইকবাল সন্দ্বীপে মাছের ব্যবসায় করে সুনাম অর্জন করেছেন। কিন্তু তার পণ্যগুলোর ওজন ও আকার সুনির্দিষ্ট নয়। ফলে ক্রেতারা মাঝে-মধ্যে তার পণ্য ক্রয়ে সমস্যার মুখোমুখি হন। প্রমিতকরণের অভাবে এ সমস্যা হচ্ছে। জনাব ইকবাল প্রমিতকরণের মাধ্যমে বিভিন্ন ওজনের ও বিভিন্ন আকারের মাছ আলাদা করে সাজাতে পারেন। এর মাধ্যমে ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী মাছ ক্রয় করতে পারবেন। এতে বিক্রেতা হিসেবেও ইকবালের মাছ সরবরাহ কাজ দ্রুততার সাথে সম্পন্ন হবে। সুতরাং প্রমিতকরণ কাজটি উক্ত সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব ইকবালের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর