উদ্দীপকে বর্ণিত বিশেষ সংস্থা দুটো হলো BRTC ও বাংলাদেশ রেলওয়ে।
সাশ্রয়ী মূল্যে সড়কপথে যাত্রী ও পণ্য পরিবহনে সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো বিআরটিসি। আর, সরকারি মালিকানায় ও পরিচালনায় দেশের প্রধান পরিবহন সংস্থা হলো বাংলদেশ রেলওয়ে। জনকল্যাণের উদ্দেশ্য নিয়েই এ উভয় প্রতিষ্ঠান কাজ করে।
উদ্দীপকে উল্লেখ্য, বেসরকারি বাসের পাশাপাশি বাংলাদেশের জনগণের নিরাপদে ও সুলভে যাতায়াতের জন্য দু'ধরনের বিশেষ সংস্থা আছে। যে সংস্থা দু'টি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত নয়। যার একটি হলো BRTC (Bangladesh Road Transport Corporation)। যা ন্যায্য ও স্বল্প ভাড়ায় নিরাপদ, বিশ্বস্ত ও দক্ষ পরিবহন সেবা প্রদান করে এবং নতুন নতুন যাত্রাপথ চালু করে। অপরটি হলো বাংলাদেশ রেলওয়ে। যা নিরাপদ, বিশ্বস্ত, স্বল্প ব্যয়সাপেক্ষ ও সময় সাশ্রয়ী পরিবহন সেবা প্রদান করে। এ উভয় প্রকার সংস্থাই জনগণের সার্বক্ষণিক নিরাপত্তা ও কল্যাণের নিমিত্তে সেবা পরিবহন সেবা দিচ্ছে।