একচেটিয়া ব্যবসায় রোধে উদ্দীপকের সংস্থা দু'টোর ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: একচেটিয়া ব্যবসায় রোধে উদ্দীপকের সংস্থা দুটি (BRTC ও বাংলাদেশ রেলওয়ে) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিআরটিসি এবং বাংলাদেশ রেলওয়ে দু'টিই অলাভজনক পরিবহন সংস্থা হিসেবে পরিচিত। যা জনকল্যাণের উদ্দেশ্য নিয়েই কাজ করে থাকে। উদ্দীপকে উল্লেখ্য, BRTC ও বাংলাদেশ রেলওয়ে এ বিশেষ সংস্থা দু'টি জনগণের নিরাপত্তা ও কম ব্যয়ে যাতায়াত নিশ্চিত করে। সরকার সংস্থা দু'টির লোকসান কমানো এবং সেবার মান বাড়ানোর চিন্তা করছে। এছাড়া নতুন 'রুট' চালু করার উদ্যোগ নিয়ে সরকার প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করেছে। এ ধরনের উদ্যোগ নেয়ার ফলে সংস্থা দুটি তাদের সেবার মানকে আরও উন্নত করবে। তারা সাশ্রয়ী মূল্যে জনগণকে পরিবহন সেবা দিবে। বেসরকারি পরিবহন সংস্থা যে অধিক মুনাফার্জনের জন্য সেবামূল্য বাড়ায়, এতে জনগণ ভোগান্তির শিকার হয়। এরূপ একচেটিয়া ব্যবসায় উক্ত সরকারি সংস্থা দু'টির সাথে টিকে থাকতে ব্যর্থ হবে। কারণ জনগণ তাদের নিরাপত্তায় সাশ্রয়ী পরিবহন সেবাই গ্রহণ করবে। সুতরাং বলা যায়, একচেটিয়া ব্যবসায় রোধে উক্ত সংস্থা দু'টি এভাবে অবদান রাখবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
একচেটিয়া ব্যবসায় রোধে উদ্দীপকের সংস্থা দু'টোর ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর