বড় দোকান দেয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয় সম্পর্কে তোমার অভিমত উদ্দীপকের আলোকে তুলে ধরো।
উত্তর: বড় দোকান দেওয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয় হবে ব্যাংক থেকে ঋণ নেওয়া। ব্যবসায় পরিচালনা ও সম্প্রসারণের জন্য ব্যবসায়ীকে প্রতিনিয়ত অর্থ সংগ্রহের কাজ করতে হয়। সুবিধাজনক উৎস হতে পুঁজি সংগ্রহ করতে পারলে ব্যবসায় পরিচালনা সহজ হয়। উদ্দীপকের নিয়ামত হোসেনের ব্যবসায় ভালো চলায় প্রতিযোগিতার মধ্যেও তার গ্রাহক বেড়েছে। এখন তিনি বড় আকারের দোকান দেওয়ার কথা ভাবছেন। এজন্য তার অধিক অর্থের প্রয়োজন। তার বন্ধু রহিম ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করতে চান। আবার ব্যাংকও তাকে ঋণ দিতে রাজি। এক্ষেত্রে বন্ধুর থেকে পুঁজি না নেওয়াই উত্তম হবে। বন্ধুর কাছ থেকে পুঁজি নিলে তিনি কারণে-অকারণে হস্তক্ষেপ করতে পারেন। এমনকি ব্যবসায়ের অংশীদারও হতে চাইতে পারেন। এক্ষেত্রে ব্যবসায় পরিচালনায় ব্যাঘাত ঘটবে। কিন্তু ব্যাংক থেকে ঋণ নিলে প্রতি মাসে নিদিষ্ট পরিমাণ সুদ দিতে হবে। তবে ব্যাংক কখনো ব্যবসায় পরিচালনায় হস্তক্ষেপ করবে না। এতে ব্যবসায়ে যে মুনাফা হবে পুরোটাই নিয়ামত হোসেন ভোগ করতে পারবেন। এসব দিক বিবেচনায় তার জন্য ব্যাংক ঋণ নেওয়াই বেশি যুক্তিযুক্ত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বড় দোকান দেয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয় সম্পর্কে তোমার অভিমত উ…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর