উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি সদস্যদের প্রকৃতি বিচারে শ্রমজীবী সমবায় সমিতি। বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষ তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ও নিজেদের শ্রমস্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে শ্রমজীবী সমবায় সমিতি গড়ে তোলেন। এর মাধ্যমে তারা নিজেদের অর্থনৈতিক কল্যাণসাধন করেন। উদ্দীপকের রফিক পেশায় একজন রিকশা-ভ্যানচালক। স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট হতে তার ঋণ নিতে হয়। অবস্থার উন্নয়নের লক্ষ্যে কয়েকজন বন্ধু মিলে ভ্যানচালক সমবায় সমিতি গঠন করেন। তারা এ সমিতিতে দৈনিক ভিত্তিক চাঁদা দিয়ে সঞ্চয় জমা করেন। শ্রমজীবী মানুষেরা নিজেদের আর্থিক কল্যাণ করতেই মূলত এরূপ সমিতি গড়ে তোলেন। বৈশিষ্ট্য অনুযায়ী এরূপ সমিতি শ্রমজীবী সমবায় সমিতির আওতায় পড়ে। সুতরাং বলা যায়, উদ্দীপকের সমিতিটি সদস্যদের প্রকৃতি বিচারে শ্রমজীবী সমবায় সমিতি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের? ব্যা…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর