ওমেগা কোম্পানিকে উক্ত সাবান উৎপাদন থেকে বিরত রাখতে করণীয় কী? যুক্তিসহ তোমার মতামত উপস্থাপন করো।
উত্তর: ওমেগা কোম্পানিকে উক্ত সাবান উৎপাদন থেকে বিরত রাখতে রিয়াজ রহমানের করণীয় হলো সাবানটির ট্রেডমার্ক নিবন্ধ করা। ট্রেডমার্কের মূল বিষয় হলো অন্য পণ্য বা প্রতিষ্ঠান থেকে এর স্বাতন্ত্র্যতা বা ভিন্নতা রক্ষা করা। এ ট্রেডমার্কের স্বতন্ত্র চিহ্ন কোনো কোম্পানির মালিকানা নির্দেশ করে। উদ্দীপকের জনাব রিয়াজের নতুন উৎপাদিত সাবান শরীরের ধুলাবালি পরিষ্কার করে এবং এর সুঘ্রাণ রক্তনালীকে সম্প্রসারণ করে। বাজারে সাবানটির প্রচুর চাহিদা রয়েছে। সম্প্রতি 'ওমেগা কোম্পানি' নামে অন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান সাবানটি উৎপাদনের পরিকল্পনা করছে। এ অবস্থায় রিয়াজ রহমান সাবানটির ট্রেডমার্ক নিবন্ধন করতে পারেন। নিবন্ধিত ট্রেডমার্ক নকল করা হলে আইনত তার প্রতিকার দাবি করা যায়। রিয়াজ রহমান যদি বর্তমানে তার উৎপাদিত সাবানের ট্রেডমার্ক নিবন্ধন করেন তাহলে ওমেগা কোম্পানি তার সাবানের লোগো ব্যবহার বা নকল করে এমন কোনো সাবান বাজারে ছাড়তে পারবে না। আর নকল করলেও রিয়াজ রহমান ঐ কোম্পানির বিরুদ্ধে আইনগতভাবে মামলা করে ক্ষতিপূরণ আদায় করতে পারবেন। সুতরাং বলা যায়, সাবানটির ট্রেডমার্ক নিবন্ধনের মাধ্যমেই ওমেগা কোম্পানিকে উক্ত সাবান উৎপাদন থেকে বিরত রাখা যাবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ওমেগা কোম্পানিকে উক্ত সাবান উৎপাদন থেকে বিরত রাখতে করণীয় কী? যুক্তি…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর