মূল্যবোধের আলোকে জনাব আকতারের কার্যক্রম বিশ্লেষণ করো।
উত্তর: মূল্যবোধের আলোকে জনাব আকতারের কার্যক্রম যথার্থই যৌক্তিক এবং নৈতিক। ব্যবসায় পরিচালনায় ভালো-মন্দ, উচিত-অনুচিত, বোধ বা উপলব্ধিই হলো ব্যবসায়িক মূল্যবোধ। ব্যবসায়ে মূল্যবোধ ও নৈতিকতার সঠিক প্রতিফলন ঘটলে ব্যবসায়ীর সুনাম প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকের কাপড় ব্যবসায়ী জনাব আকতার পার্বত্য এলাকায় বৈসাবির সময় হ্রাসকৃত মূল্যে কাপড় বিক্রি করেন। এতে ঐ এলাকার ধনী-গরিব নির্বিশেষে সবাই উৎসবের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী কাপড় কিনতে পারেন। এতে উৎসব আনন্দ সবাই উপভোগ করতে পারেন। ন্যায্যমূল্যে পণ্য পেয়ে ক্রেতা সন্তুষ্ট হন। এখানে জনাব আকতার সমাজের ক্রেতা-ভোক্তাদের প্রতি তার দায়িত্ব নৈতিকভাবে পালন করেছেন। আবার সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যতটুকু সম্ভব তিনি অংশগ্রহণ করেন। এতে সমাজের মানুষের কাছে তার পরিচিতি বৃদ্ধি পায়। ব্যবসায়ী হিসেবে তার সুনাম ঐ এলাকায় প্রতিষ্ঠিত হয়। সাধারণ সম্প্রদায়ের প্রতিও নৈতিকভাবে তিনি দায়িত্ব পালন করেন। যা ব্যবসায়িক মূল্যবোধের সঠিক প্রতিফলন প্রকাশ করে। সমাজের সব ক্ষেত্রেই তিনি ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা মেনে তার ব্যবসায় পরিচালনা করেন। সুতরাং মূল্যবোধের আলোকে তার কার্যক্রম যৌক্তিক ও নৈতিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মূল্যবোধের আলোকে জনাব আকতারের কার্যক্রম বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর