হাবিব কোন পরিবেশের ওপর ভিত্তি করে তার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে হাবিব প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করে তার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, সাগর, নদ-নদী ও মৃত্তিকার সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তা হলো প্রাকৃতিক পরিবেশ। বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ আলাদা হয়ে থাকে। এসব উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। উদ্দীপকের হাবিব শেরপুরে তাল, বাঁশ ও খেজুর গাছের ওপর ভিত্তি করে "রূপসী বাংলা” নামে একটি কুটির শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার প্রতিষ্ঠানে পাখা, টুপি, পাটি ও খেলনা সামগ্রী উৎপাদিত হয়। এ অঞ্চলে মৃত্তিকার অনুকূল প্রভাবে তাল, বাঁশ ও খেজুর গাছ ভালো উৎপন্ন হয়। তাই হাবিব সেখানে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। এতে তার পণ্যের উৎপাদনের জন্য কাঁচামাল সমসময় পর্যাপ্ত থাকে। ফলে পর্যাপ্ত পরিমাণ পণ্যও তিনি তৈরি করতে পারেন। সুতরাং প্রাকৃতিক পরিবেশের আনুকূল্যের কারণেই হাবিব সেখানে কুটির শিল্প প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
হাবিব কোন পরিবেশের ওপর ভিত্তি করে তার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন? ব্য…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর