হাবিবের ব্যবসায়ের সমস্যা উত্তরণের উপায় সম্পর্কে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: হাবিবের ব্যবসায়ের সমস্যা উত্তরণের জন্য তার আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে বলে আমি মনে করি। ব্যবসায় গঠন, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সর্বক্ষেত্রেই পর্যাপ্ত পুঁজি বা মূলধনের প্রয়োজন। মূলধনের সহজ সুযোগ, অর্থ-ঋণ ব্যবস্থা উন্নত হলে ব্যবসায়-বাণিজ্য দ্রুত অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকের হাবিবের উৎপাদিত পণ্য ক্রেতাদের আকৃষ্ট করে। তার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। দিন দিন চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কারখানাটি সম্প্রসারণের চেষ্টা করছেন। কিন্তু মূলধন সংকটের কারণে তিনি সেটি সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না। একটা দেশের ব্যবসায় উন্নয়ন প্রয়োজনীয় উপকরণাদির সহজ প্রাপ্তির ওপর নির্ভরশীল। উদ্দীপকে অনুকূল অবস্থার কারণে হাবিবের শিল্পের দ্রুত উন্নতি হয়েছে। কিন্তু বর্তমানে মূলধন সংকট হওয়ায় তিনি প্রতিষ্ঠানটি সম্প্রসারণ করতে পারছেন না। এই সমস্যা সমাধানে তিনি ব্যাংক বা এরূপ আর্থিক উৎস হতে সহজ শর্তে ঋণ নিতে পারেন। নিজস্ব পুঁজির সাথে এরূপ ঋণের অর্থ মিলিয়ে তিনি ব্যবসায়টি সম্প্রসারণের জন্য পর্যাপ্ত পুঁজি একত্র করতে পারবেন। এতে তার আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বর্তমানে এরূপ আর্থিক প্রতিষ্ঠান ক্ষুদ্র শিল্প- উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিয়ে থাকে। সুতরাং এভাবেই হাবিব তার প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ করে ব্যবসায়টি সম্প্রসারণ করতে পারবেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
হাবিবের ব্যবসায়ের সমস্যা উত্তরণের উপায় সম্পর্কে যুক্তি উপস্থাপন করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর