উদ্দীপকে গৃহীত পদ্ধতি গ্রাহকদের উন্নত সেবা প্রদানে সক্ষম হবে কি? বুঝিয়ে দাও।
উত্তর: উদ্দীপকে গৃহীত ই-ব্যাংকিং পদ্ধতি গ্রাহকদের উন্নত সেবা প্রদানে সক্ষম হবে। ই-ব্যাংকিং পদ্ধতিতে ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা হয়। এক্ষেত্রে স্বল্প সময়ে ও ব্যয়ে অর্থ জমা, উত্তোলন, স্থানান্তর এবং লেনদেনের তথ্য পাওয়া যায়। উদ্দীপকের এবিসি ব্যাংকে ই-ব্যাংকিং পদ্ধতিতে ব্যাংকিং লেনদেনসমূহ কম্পিউটারে লিপিবদ্ধ করা হয়। এতে গ্রাহকের কোনো ব্যাংকিং তথ্য হারানোর আশঙ্কা থাকে না। তাই গ্রাহকরা নিশ্চিন্তভাবে এখানে তাদের ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারেন। এছাড়া তারা গ্রাহকের হিসাব সংক্রান্ত তথ্য প্রদানে চিঠিপত্রের বদলে ই-মেইল ও মোবাইল ফোনে এসএমএস পদ্ধতি চালু করেন। আগে গ্রাহককে ব্যাংকে গিয়ে তাদের প্রয়োজনীয় ব্যাংকিং তথ্য সম্পাদন করতে হতো। যা অত্যন্ত সময়সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহারে গ্রাহককে উন্নত সেবা দেয়া হচ্ছে। এর ফলে গ্রাহকরা ঘরে বসেই তাদের ব্যাংকিং তথ্য পাওয়ার সুবিধা অর্জন করছে। যা তাদের সময়, শ্রম ও ব্যয় হ্রাস করছে। এতে গ্রাহকরা সন্তুষ্ট হচ্ছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে গৃহীত ই-ব্যাংকিং পদ্ধতিই গ্রাহকদের এভাবে উন্নত সেবা প্রদানে সক্ষম হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে গৃহীত পদ্ধতি গ্রাহকদের উন্নত সেবা প্রদানে সক্ষম হবে কি? বু…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর