নারী উদ্যোক্তা উন্নয়নে এরূপ ব্যাংক ঋণ কতটুকু অবদান রাখতে সক্ষম? যুক্তি সহকারে বিশ্লেষণ করো।
উত্তর: নারী উদ্যোক্তা উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ঋণ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। গ্রামীণ ব্যাংক এমন একটি সংস্থা যা দরিদ্র নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করে। এটি নারী উদ্যোক্তা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা করে থাকে। উদ্দীপকের মিতালী দত্ত গ্রামীণ ব্যাংক হতে জমানাতবিহীন ঋণ পেয়ে তার ব্যবসায়িক কার্যক্রমকে সম্প্রসারণ করেন। যার ফলে তিনি নিজের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারেন। তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে এরূপ ঋণ পেয়ে সহজেই তার ব্যবসায়িক উন্নতি সাধন করতে সক্ষম হয়েছেন। এদেশে অসংখ্য দরিদ্র নারী উদ্যোক্তা রয়েছে যারা সহজ শর্তে ঋণের অভাবে নিজস্ব ব্যবসায় গঠনে পিছিয়ে পড়ছে। গ্রামীণ ব্যাংক এরূপ দরিদ্র নারী উদ্যোক্তাদের দলগতভাবে জামানতবিহীন ঋণ দিয়ে থাকে। এতে সহজেই নারী ব্যবসায়ীরা তাদের ব্যবসায় চালাতে ও সম্প্রসারণ করে লাভবান হতে পারেন। মহাজন শ্রেণির ঋণের অতিরিক্ত সুদের প্রকোপ থেকে এরা রক্ষা পেতে পারেন। এ ধরনের ঋণ নিয়ে তারামৎস্য চাষ, হাঁস-মুরগির খামার তৈরি করে ক্ষুদ্র শিল্প ও প্রকল্প উন্নয়ন করতে পারেন; যা অন্য নারীদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। অন্যরাও উদ্যোগ গ্রহণে আগ্রহী হন। সুতরাং বলা যায়, নারী উদ্যোক্তা উন্নয়নে গ্রামীণ ব্যাংকের জামানতবিহীন ঋণ অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
নারী উদ্যোক্তা উন্নয়নে এরূপ ব্যাংক ঋণ কতটুকু অবদান রাখতে সক্ষম? যুক…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর