মি. সাব্বির তার ব্যাংকে কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. সাব্বির ই-ব্যাংকিং কার্যক্রম চালু করেছেন। ই-ব্যাংকিং পদ্ধতি হলো ব্যাংকিং সেবা সুবিধা প্রদানের আধুনিক কৌশল বা পদ্ধতি। যেখানে উন্নততর প্রযুক্তি ব্যবহার করে অতিদ্রুত, নির্ভুল এবং ব্যাপক বিস্তৃত ব্যাংকিং সেবা প্রদান করা সম্ভব। উদ্দীপকের মি. সাব্বির 'এবিসি' ব্যাংকের প্রধান নির্বাহী। তিনি তার ব্যাংকে সব লেনদেনের হিসাব ছাপানো খাতায় লেখার পরিবর্তে কম্পিউটারে বিশেষ ব্যবস্থায় লিপিবদ্ধ করার নিয়ম প্রবর্তন করেন। যার মাধ্যমে অতি দ্রুত এবং সহজে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। তিনি গ্রাহকের হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদানে চিঠিপত্রের বদলে ই-মেইল ও মোবাইল ফোনে এসএমএস পদ্ধতি চালু করেন। উদ্দীপকের এ বিশেষ ব্যবস্থাটির কার্যক্রম ই-ব্যাংকিং-এর বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্য রয়েছে। সুতরাং বলা যায়, এ আধুনিক পদ্ধতিটি হলো ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. সাব্বির তার ব্যাংকে কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করেছেন? ব…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর