মি. জাকিরের এ কার্যক্রম কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব জাকিরের গৃহীত কার্যক্রম প্রজনন শিল্পের অন্তর্গত। প্রজনন শিল্পের উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। এ শিল্পের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ এবং লালন-পালন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়। নার্সারি, পোল্ট্রি ফার্ম, মৎস্য উৎপাদন প্রভৃতি এ শিল্পের উদাহরণ। উদ্দীপকের জনাব জাকির হোসেন নিজেদের তিন বিঘা আয়তনের পুকুর সংস্কার করেন। তারপর এতে বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। পুকুরে পানির উপরের স্তর, মধ্যম স্তর এবং নিম্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। চাষকৃত মাছ পরিচর্যা করে তিনি মানুষের ভোগের উপযোগী করে তোলেন। এছাড়া পুকুরে মাছ চাষ করে তিনি সেগুলোর বংশবৃদ্ধির ব্যবস্থা করেন। এসব কাজ প্রজনন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, জনাব জাকিরের কার্যক্রম প্রজনন শিল্পের অন্তর্গত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. জাকিরের এ কার্যক্রম কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর