মি. রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলোর কি দীর্ঘদিন টিকে থাকা সম্ভব? মতামত দাও।
উত্তর: ব্যবসায় নৈতিকতা অনুসরণকারী মি. রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন টিকে থাকতে পারে। ব্যবসায়ে দীর্ঘস্থায়ী সমৃদ্ধি অর্জনের জন্য মূল্যবোধ ও নৈতিকতা অনুসরণ আবশ্যক। অবৈধ ব্যবসায়ী সীমিত সময়ের জন্য আর্থিকভাবে লাভবান হলেও দীর্ঘমেয়াদে তার পক্ষে ব্যবসায়ে ভালো করা সম্ভব নয়। উদ্দীপকের মি. রহমান মৌসুমি ফলের ব্যবসায় করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী। তিনি নিজেই তার ব্যবসায়ের যাবতীয় কাজ সঠিকভাবে তদারকি করেন। তিনি সবসময় একটি নীতি মেনে চলেন, তা হলো "সৎ ব্যবসায়ী সবসময়ই সুখী"। মি. রহমান তার ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা মেনে ব্যবসায় করায় তার মধ্যে মানসিক প্রশান্তি বিরাজ করে। নৈতিকতা মেনে চলায় ক্রেতারা তার প্রতি একটি উত্তম ধারণা পায়, যা ব্যবসায়ের ক্ষেত্রে তার সুনাম স্থায়ীভাবে প্রতিষ্ঠা করে। এতে ভবিষ্যতে তার ক্রেতা ও ভোক্তার পরিমাণ আরও বৃদ্ধি পেতে থাকবে। প্রতিযোগিতাপূর্ণ পরিবেশেও অন্য ব্যবসায়ীদের সাথে তিনি খাপ খাইয়ে চলতে পারবেন। এর পাশাপাশি পর্যাপ্ত মুনাফা অর্জনের মাধ্যমে ব্যবসায়ে তিনি স্থায়ীভাবে টিকে থাকতে সক্ষম হবেন। সুতরাং বলা যায়, মি. রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিন ব্যবসায়ে টিকে থাকা সম্ভব।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলোর কি দীর্ঘদিন টিকে থাকা সম্…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর