মি. সাত্তার কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. সাত্তার সাধারণ শেয়ার ক্রয় করেছেন। আইনানুযায়ী সাধারণ শেয়ারের মালিকগণ অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক বিচারে অধিক সুবিধা ও মর্যাদা ভোগ করেন। তবে তারা লভ্যাংশ বণ্টনে ও কোম্পানি বিলোপের সময় মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার পান না। উদ্দীপকে মি. সাত্তার তিস্তা ব্যাংক লিমিটেডের কিছু শেয়ার ক্রয় করলেন। শেয়ার ক্রয়ের মাধ্যমে তিনি ব্যাংকটির সিদ্ধান্ত গ্রহণে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা লাভ করেন। এরূপ শেয়ার মালিকগণ নির্বাচনে ভোট দেয়ার এ সুযোগটি পান এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও মতামত প্রদান করতে পারেন। সব সুযোগ-সুবিধা ঠিক থাকলেও তিনি লভ্যাংশ প্রাপ্তিতে অনিশ্চয়তায় ভোগেন। কারণ এ ধরনের শেয়ারের লভ্যাংশের হার নির্দিষ্ট থাকে না। এসব বৈশিষ্ট্য সাধারণ শেয়ারের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. সাত্তার সাধারণ শেয়ার ক্রয় করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. সাত্তার কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর