একজন একমালিকানা কারবারের মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে- তুমি কি একমত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: 'একজন একমালিকানা ব্যবসায়ের মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে' -আমি এর সাথে একমত। যে সমস্ত পণ্যের চাহিদা ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী দ্রুত পরিবর্তনশীল, সেক্ষেত্রে একমালিকানা ব্যবসায়ই অধিকতর উপযুক্ত হয়। উদ্দীপকের জনাব তাহের মনিহারি দোকানের মালিক ছিলেন। তার একমালিকানা ব্যবসায়ে নমনীয়তার সুযোগ থাকায় তিনি পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নিয়েছেন। তিনি যখন দেখলেন বর্তমানে ছাত্রদের সব কাজই ইন্টারনেটভিত্তিক, তখন তিনি দ্রুত এ চাহিদা অনুযায়ী দুটি কম্পিউটার ও দুটি মডেম কিনলেন। এতে তার ব্যবসায় ভালো চলছে। ব্যবসায়ীকে সব সময় পরিবর্তনশীল পরিস্থিতিকে সামনে রেখে ব্যবসায় পরিচালনা করতে হয়। জনাব তাহের একমালিকানা ব্যবসায়ের মালিক হওয়ায় তিনি ক্রেতা ও ভোক্তাদের কাছাকাছি অবস্থান করেন। তাই তাদের রুচি ও চাহিদার সাথে সঙ্গতি রেখে প্রয়োজনমতো পণ্যের যোগান নিশ্চিত করতে পারেন। এভাবে একমালিকানা ব্যবসায়ীরা সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
একজন একমালিকানা কারবারের মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর