উদ্দীপকে বর্ণিত ব্যবসায় বেকার সমস্যা দূরীকরণে সহায়তা করতে পারে -তুমি কি একমত? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আউটসোর্সিং ব্যবসায় বেকার সমস্যা দূরীকরণে সহায়তা করতে পারে- আমি এর সাথে একমত। একটা প্রতিষ্ঠান সব কাজ নিজেরা না করে কিছু কাজ চুক্তির মাধ্যমে অন্যের নিকট থেকে করিয়ে নিতে পারে। আবার সব লোক নিজেরা নিয়োগ না দিয়ে বাইরের প্রতিষ্ঠান থেকে লোক নিয়ে চুক্তির মাধ্যমে কাজ করিয়ে নিতে পারে, যা আউটসোর্সিং ব্যবসায়ের অন্তর্ভুক্ত। উদ্দীপকে উল্লেখ্য বর্তমান সময়ে কোনো দেশই নিজে একা ব্যবসায় কার্য সম্পাদন করার জন্য যথেষ্ট নয়। অন্য দেশ থেকে জনবল নিয়ে নিজের দেশের আধুনিক যন্ত্রপাতির সহায়তায় ব্যবসায়ের কাজ করানো হচ্ছে। এতে ঐ দেশ আরও উন্নত হচ্ছে। আউটসোর্সিং-এর ব্যবসায় বর্তমানে নানাভাবে বিকশিত হচ্ছে। ব্যবসায় চালু হওয়ার ফলে দক্ষ ও বেকার জনশক্তি এখন ভালো কাজের সুযোগ পাচ্ছে। নির্ধারিত সময়ে ও যথানিয়মে কাজ শেষ হলে ব্যাংক হিসাবের মাধ্যমে এর বিল সহজেই তারা পেয়ে যায়। স্বল্প খরচে ও সহজেই আউটসোর্সিং-এর কাজ নিয়ে বেকার সমাজ খুব দ্রুত নিজেদের অবস্থার উন্নতি করতে পারছে। যাদের দেখে অন্য যুবসমাজও ঘরে বসে না থেকে আউটসোর্সিং-এর কাজে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাচ্ছে। সার্বিকভাবে এটি বেকার সমস্যা দূর করতে সহায়ক ভূমিকা রাখে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবসায় বেকার সমস্যা দূরীকরণে সহায়তা করতে পারে -তুম…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর