আশিক ট্রেডার্স কি আইনগতভাবে অর্থ ফেরত পাবে? কীভাবে পেতে পারে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আশিক ট্রেডার্স আইনগতভাবে সাদ ট্রেডার্সের নিকট থেকে অর্থ ফেরত পাবে না। তবে রাফি আচরণে অনুমিত অংশীদার হওয়ায় ব্যক্তিগতভাবে তাকে অর্থ ফেরত দিতে হবে। আচরণে অনুমিত অংশীদার সাধারণ অংশীদারদের অজ্ঞাতসারে কোনো ঋণ গ্রহণ করলে তাতে অংশীদারি ব্যবসায়ের কোনো দায় সৃষ্টি হয় না। তবে তাকে অংশীদার ভেবে কেউ ব্যবসায়ে ঋণ দিলে সেজন্য সে ব্যক্তিগতভাবে দায়ী হবে। উদ্দীপকের মুন এবং রবি সাদ ট্রেডার্স নামে একটি অংশীদারি ব্যবসায় চালান। তাদের বন্ধু রাফি প্রায়ই এখানে যাতায়াত করায় তাকেও একজন অংশীদার মনে করা হয়। এছাড়া তিনি নিজেও মাঝে মাঝে নিজেকে অংশীদার বলে পরিচয় দেন। কিছুদিন পরে আশিক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান সাদ ট্রেডার্সের কাছে ৩০,০০০ টাকা দাবি করে। এ অর্থ ব্যক্তিগতভাবে রাফি নিয়েছিলেন। কিন্তু সাদ ট্রেডার্স এ অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানায়। রাফি অংশীদারদের মতো আচরণ করলেও তিনি চুক্তিবদ্ধ কোনো অংশীদার নন। তাই তাকে অংশীদার মনে করে আশিক ট্রেডার্স ঋণ প্রদান করায় এতে সাদ ট্রেডার্সের কোনো দায় সৃষ্টি হবে না। বরং এখানে রাফি ব্যক্তিগতভাবে দায়বদ্ধ হবেন। তাই আইনগতভাবে আশিক ট্রেডার্স তাদের পাওনা রাফির নিকট থেকে ফেরত পাবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
আশিক ট্রেডার্স কি আইনগতভাবে অর্থ ফেরত পাবে? কীভাবে পেতে পারে ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর