কোন প্রধান সুবিধাটি থাকায় ব্যবসায়টি এত দ্রুত এগুচ্ছে? ব্যাখ্যা করো।
উত্তর: দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধাটি থাকায় উদ্দীপকের একমালিকানা ব্যবসায়টি এত দ্রুত এগুচ্ছে। একমালিকানা ব্যবসায়ে মালিক এককভাবে ব্যবসায় গঠন ও নিয়ন্ত্রণ, মূলধন সরবরাহ এবং মুনাফা ভোগ করেন। এ ব্যবসায়ের একটি বিশেষ সুবিধা হলো মালিক ব্যবসায়ের সিদ্ধান্ত একাই গ্রহণ করেন। উদ্দীপকের জনাব তাহের কলেজ রোডের একটি মনিহারি দোকানের মালিক। তিনি লক্ষ করলেন আজকাল ছাত্রদের সব কাজই ইন্টারনেটভিত্তিক এবং এর ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। তিনি এ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে দুটি কম্পিউটার এবং দুটি মডেম কিনলেন। এখন তার ব্যবসায় অনেক ভালো চলছে। একমালিকানা ব্যবসায় হওয়ার কারণে পরিস্থিতি অনুযায়ী জনাব তাহের একাই এরূপ সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন। এক্ষেত্রে তার কোনো জবাবদিহিতা নেই। এর ফলে তিনি ব্যবসায়ে দ্রুত উন্নতি লাভ করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কোন প্রধান সুবিধাটি থাকায় ব্যবসায়টি এত দ্রুত এগুচ্ছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর