মুরাদ সাহেব কী ধরনের শিল্প স্থাপন করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মুরাদ উৎপাদন শিল্প স্থাপন করেছেন। উৎপাদন শিল্পে যন্ত্রপাতির সাহায্যে কাঁচামালকে রূপান্তরের মাধ্যমে ব্যবহারযোগ্য পণ্যে পরিণত করা হয়। চিনি শিল্প, সিমেন্ট শিল্প, বস্ত্র শিল্প প্রভৃতি উৎপাদন শিল্পের আওতায় পড়ে। উদ্দীপকের জনাব মুরাদ একটি রাইস মিল স্থাপন করেছেন। এ মিলে তিনি উৎপাদনকৃত ধান ভাঙান। যা থেকে প্রাপ্ত চাল তিনি তার এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। এখানে রাইস মিলে যন্ত্রপাতি বা মেশিনের সাহায্যেই ধানকে চালে রূপান্তর করা হয়। যা ব্যবহারযোগ্য পণ্যে পরিণত হয়ে বিক্রয় উপযুক্ত হয়। এসব কর্মকাণ্ড উৎপাদন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, জনাব মুরাদের স্থাপিত রাইস মিলটি উৎপাদন শিল্পের অন্তর্গত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মুরাদ সাহেব কী ধরনের শিল্প স্থাপন করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর