মুরাদ সাহেবের সমস্যা উত্তরণে তোমার পরামর্শ দাও।
উত্তর: উদ্দীপকের জনাব মুরাদের সমস্যা উত্তরণে অর্থসংস্থানের মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। অর্থসংস্থান হচ্ছে প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে মূলধন সংগ্রহ ও কাজে লাগানোর প্রচেষ্টা। ব্যবসায় পরিচালন ও সম্প্রসারণের জন্য ব্যবসায়ীকে প্রতিনিয়ত অর্থসংস্থানের কাজ চালিয়ে যেতে হয়। উদ্দীপকের জনাব মুরাদ তার স্থাপিত রাইস মিলের মাধ্যমে বেশ উন্নতি সাধন করেছেন। তিনি এখন একটি স্বয়ংক্রিয় রাইস মিল স্থাপন করতে চান। কিন্তু এজন্য তার যথেষ্ট আর্থিক সক্ষমতা নেই। যেকোনো ব্যবসায় পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন। ব্যবসায়ী ব্যক্তিগত সঞ্চয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে এ অর্থ সংগ্রহ করতে পারেন। জনাব মুরাদ নিজস্ব তহবিল বা কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে অর্থ সংগ্রহ করতে পারেন। এতে তার আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। পর্যাপ্ত অর্থ বা মূলধন দিয়ে তিনি স্বয়ংক্রিয় রাইস মিল স্থাপন করতে পারবেন। সুতরাং বলা যায়, জনাব মুরাদ অর্থসংস্থানের মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে তার সমস্যা উত্তরণ ঘটাতে পারবেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মুরাদ সাহেবের সমস্যা উত্তরণে তোমার পরামর্শ দাও।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর