কোন ধরনের প্রতিষ্ঠান নাজিবের এ দু'ধরনের সমস্যা একাই সমাধান করতে পারে? কীভাবে পারে ব্যাখ্যা করো।
উত্তর: বিমা' প্রতিষ্ঠান নাজিবের ব্যবসায়ের দু'ধরনের সমস্যা একাই সমাধান করতে পারে। বিমা হলো বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে সম্পাদিত একটি চুক্তি। যেখানে বিমাকারীকে বিমাগ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সম্ভাব্য ঝুঁকি বা ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়। উদ্দীপকের নাজিবের কীটনাশকের গুদামঘরটি একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত, যেখানে অনেক ছোট ছোট চায়ের দোকান আছে। এজন্য সে নিজেকে অনিরাপদ মনে করে। এ বছর ব্যবসায় বাড়াতে তার মধ্যমেয়াদি ঋণের প্রয়োজন। এজন্য সে এমন একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হতে চায় যেটি তার উভয় ধরনের প্রত্যাশা পূরণ করতে পারবে। এ অবস্থায় নাজিব বিমা প্রতিষ্ঠানের শরণাপন্ন হতে পারেন। বিমা হলো ঝুঁকি বণ্টনের ব্যবস্থা। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে ব্যবসায় যে আর্থিক ঝুঁকির সম্মুখীন হয় তা বিমার মাধ্যমে হ্রাস করা যায়। নাজিব তার গুদাম ঘরের জন্য বিমা করলে ভবিষ্যতে কোনো কারণে ক্ষতির সম্মুখীন হলে ক্ষতিপূরণ পাবে। আবার বিমা হলো আর্থিক প্রতিষ্ঠান। এটি ব্যবসায় সম্প্রসারণের জন্য ঋণ প্রদান করে থাকে। সুতরাং বলা যায়, এ বিমা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হলে নাজিব তার দু'ধরনের সমস্যাই সমাধান করতে পারবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কোন ধরনের প্রতিষ্ঠান নাজিবের এ দু'ধরনের সমস্যা একাই সমাধান করতে পার…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর