নাজিব বর্তমানে কোন ধরনের ঝুঁকি মোকাবিলা করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের নাজিব বর্তমানে আর্থিক ঝুঁকি মোকাবিলা করছে। ঋণের অর্থ পরিশোধ করার মতো পর্যাপ্ত নগদ প্রবাহ না পাওয়ার সম্ভাবনাই হলো আর্থিক ঝুঁকি। কোনো ব্যবসায়ে ঋণকৃত মূলধন না থাকলে ঐ প্রতিষ্ঠানে কোনো আর্থিক ঝুঁকি থাকে না। উদ্দীপকের নাজিব কীটনাশকের একজন বিখ্যাত পাইকারি বিক্রেতা। এ বছর তার ব্যবসায়ের পরিধি বাড়ানোর জন্য একটি মধ্যমমেয়াদি ঋণের প্রয়োজন। এখন তিনি যদি ঋণগ্রহণ করেন তাহলে ঋণকৃত অর্থ সুদসহ পরিশোধ করতে হবে। সে-ই পরিমাণ পর্যাপ্ত নগদ অর্থও তার কাছে নেই এবং ভবিষ্যতে থাকবে কিনা তা সম্পর্কে তিনি নিশ্চিত নন। ঝুঁকির বৈশিষ্ট্যনুযায়ী এটি আর্থিক ঝুঁকির আওতায় পড়ে। সুতরাং বলা যায়, নাজিব বর্তমানে আর্থিক ঝুঁকি মোকাবিলা করছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
নাজিব বর্তমানে কোন ধরনের ঝুঁকি মোকাবিলা করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর