মরিয়ম বেগম যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে সেটি নারীর ক্ষমতায়নে ভূমিকা পালন করছে কীভাবে? ব্যাখ্যা করো।
উত্তর: মরিয়ম বেগম যে এসএমই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন সেটি নারীর ক্ষমতায়নে ভূমিকা পালন করছে। এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের উন্নয়নের লক্ষে গঠিত একটি স্বাধীন ও স্বতন্ত্র অমুনাফাভোগী সংগঠন। এর মূল লক্ষ হলো অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করা। উদ্দীপকের মরিয়ম বেগম এসএমই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। যা বর্তমান ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদেরকে মূলধারার ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত করার জন্য বিভিন্নমুখী সহায়তা প্রদান করে যাচ্ছে। এ এসএমই ফাউন্ডেশন নারী উদ্যোক্তাদেরকে বিশেষভাবে সহায়তা করে। নারী শিল্পোদ্যোক্তাদের উন্নয়ন ও সহায়তার মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তুলে। উদ্দীপকে মরিয়ম বেগম প্রশিক্ষণ গ্রহণের মাধ্যম এ প্রতিষ্ঠানের সহায়তায়ই দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন। এছাড়া এ এসএমই ফাউন্ডেশন নারী উদ্যোক্তাদের অর্থায়নে ব্যাংকসমূহকে উদ্বুদ্ধ করে, নারী উদ্যোক্তা বিষয়ক গবেষণা করে সেমিনার, প্রক্ষিণ ও সম্মেলনের আয়োজন করে। যা সার্বিকভাবেনারীর ক্ষমতায়নে বিশেষভাবে ভূমিকা রাখে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মরিয়ম বেগম যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে সেটি নারীর ক্ষম…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর