সংগঠনটি থেকে শ্রমিকেরা কী কী সুবিধা পাচ্ছে বলে তুমি মনে করো? তোমার মতামত দাও।
উত্তর: সমবায় সংগঠনটি থেকে শ্রমিকরা আর্থিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুবিধা পাচ্ছে। নিজেদের অর্থনৈতিক কল্যাণের জন্য সম্মিলিত প্রচেষ্টায় সমবায় সংগঠন গড়ে তোলা হয়। তুলনামূলকভাবে কমবিত্তসম্পন্ন মানুষ নিজেদের স্বার্থে সংঘবদ্ধ হয়ে সমঅধিকারের ভিত্তিতে এ সংগঠন গড়ে তোলে। উদ্দীপকের মুন গার্মেন্টসের শ্রমিকেরা নিজেদের কল্যাণার্থে যে সমবায় বিপণি গঠন করেছে তার মালিক এবং ক্রেতা তারাই। এখান থেকে ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারছে। যার ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাচ্ছে। বিপণি মালিকরাও এতে লাভবান হচ্ছে। সমিতিটিতে তাদের নিজেদের মধ্য থেকে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ব্যবসায়টি চালায়। এতে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে সদস্যদের বিনিয়োগ যাই হোক না কেন, প্রত্যেকের অংশগ্রহণ সমান থাকে। একটির বেশি ভোট কেউ দিতে পারে না। ফলে তাদের মধ্যে শৃঙ্খলা বজায় থাকে। সমিতির বার্ষিক ক্রয় অনুপাতে সদস্যরা মুনাফা পেয়ে থাকে। এভাবে তারা নিজেদের আর্থিক কল্যাণসাধন করে। এ সুবিধাগুলো উল্লিখিত সমিতি থেকে শ্রমিকরা পাচ্ছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
সংগঠনটি থেকে শ্রমিকেরা কী কী সুবিধা পাচ্ছে বলে তুমি মনে করো? তোমার …
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর