তোমার জয়, আমার জয়-সরকার এবং বিদেশি কোম্পানি উভয়ের জন্য এটি এ ধরনের একটি সম্পর্ক-তুমি কি একমত? বিশদভাবে ব্যাখ্যা করো।
উত্তর: তোমার জয়, আমার জয়'- সরকার ও বিদেশি কোম্পানি উভয়য়ের জন্য পিপিপি এ ধরনের একটি সম্পর্ক- আমি এ বক্তব্যর সাথে একমত। পিপিপি হলো দীর্ঘমেয়াদি অংশীদারি ব্যবস্থা, যেখানে জনগণকে সেবা দেয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত সরকারের সাথে চুক্তি করে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। উদ্দীপকে একটি দেশের সরকার একটি বিদেশি নির্মাণ কোম্পানির সাথে যৌথভাবে সেদেশের জন্য একটি পাতাল রেলপথ তৈরি করল। যৌথ প্রচেষ্টায় নির্মাণ কাজটি দ্রুত ও দক্ষভাবে সম্পন্ন হয়েছে। এতে উভয়ের মধ্যে সহযোগিতার সম্পর্কের উন্নয়ন ঘটেছে এবং সেই সাথে সরকারের আর্থিক চাপও হ্রাস পেয়েছে। অন্যদিকে এ উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা ও সেবাখাত উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মিলে সরকার অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ উদ্যোগে এ পিপিপি ব্যবসায় পরিচালনা করতে পারে। ফলে বেসরকারি প্রতিষ্ঠানও তুলনামূলকভাবে কম ঝুঁকিতে ও সরকারি রাজস্ব সুবিধা ভোগ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগে অংশ নিতে পারে। যা দেশ সেবায় তাদের সরাসরি অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে। সুতরাং তোমার জয়, আমার জয়- এ ধারণাটি পিপিপি ব্যবসায়ের ক্ষেত্রে এ ধরনেরই একটি সম্পর্ক বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তোমার জয়, আমার জয়-সরকার এবং বিদেশি কোম্পানি উভয়ের জন্য এটি এ ধরনের …
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর