উদ্দীপকে কোন ধরনের পিপিপি'র বর্ণনা আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে BOOT (বিওওটি) পিপিপি এর বর্ণনা আছে। বিওওটি হলো নির্মাণ (Building), মালিকানা (ownership), পরিচালনা (Operating) ও হস্তান্তর (Transfer) এর সমন্বিত রূপ, যা পর্যায়ক্রমে সংঘটিত হয়। অর্থাৎ যৌথ উদ্যোগে নির্মিত হয়, সবাই মালিকানা পায়, একত্রে পরিচালনা করে ও একপর্যায়ে মালিকানা সরকারি খাতে স্থানান্তরিত হয়। উদ্দীপকে উল্লেখ্য প্রযুক্তি এবং প্রযক্তিগত জ্ঞানের অভাবের কারণে একটি দেশের সরকার একটি বিদেশি নির্মাণ কোম্পানির সাথে যৌথভাবে সে দেশের একটি শহরে পাতাল রেলপথ তৈরি করল। দেশটির সরকার মূলধন সংস্থান করেছে। আর বিদেশি কোম্পানিটি এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। ১০ বছর পর দেশের সরকার ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করবে। সুতরাং এখানে পর্যায়ক্রমিকভাবে যৌথ উদ্যোগে নির্মাণ হয়েছে, মালিকানা পেয়েছে, একত্রে পরিচালনা হচ্ছে এবং ১০ বছর পর মালিকানা সরকারি খাতে হস্তান্তর হবে। বৈশিষ্ট্য অনুযায়ী যা সরকারি- বেসরকরি অংশীদারিত্ব BOOT-এর আওতায় পড়ে। সুতরাং উদ্দীপকে BOOT পিপিপি'র বর্ণনা আছে বলা যায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের পিপিপি'র বর্ণনা আছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর