বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে কোন পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে অর্থনৈতিক পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। এ পরিবেশ অর্থনৈতিক উপাদান নিয়ে গঠিত। জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন, জনসম্পদ প্রভৃতি এর উপাদান। অর্থনৈতিক পরিবেশ অনুকূলে থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য দ্রুত অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশে প্রচুর জনশক্তি আছে। এখানে জনশক্তি ও সস্তা শ্রমিকের ওপর নির্ভর করে পোশাক শিল্প গড়ে উঠেছে। এদেশের পোশাক শিল্পের বিদেশে যথেষ্ট সুনাম আছে। এ জনশক্তি ও সস্তা শ্রমিক হলো দেশের 'মানবসম্পদ'। এ সম্পদকে কাজে লাগিয়ে দেশের পোশাক শিল্পের সব কাজ করানো হচ্ছে। এদেশে তৈরি পোশাক বর্তমানে বাইরের দেশেও জনপ্রিয় হচ্ছে। এ মানবসম্পদ অর্থনৈতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সুতরাং, বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে মূলত অথনৈতিক পরিবেশই অবদান রাখছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে কোন পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর