জনাব সামার ব্যবসায়িক কাজ বাণিজ্যের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব সামার ব্যবসায়িক কাজ পুনঃরপ্তানি বাণিজ্যের অন্তর্গত। এ ধরনের বাণিজ্যে বিদেশ থেকে পণ্যসামগ্রী আমদানি করে তা অন্য কোনো দেশে বিক্রি করা হয়। এক্ষেত্রে প্রথমে পণ্য আমদানি করে তার গুণগত মান বা আকৃতির পরিবর্তন করা হয়। এরপর তৃতীয় কোনো দেশে তা বিক্রি করা হয়। এভাবে তিনটি দেশের মধ্যে বাণিজ্যের কাজ সংঘটিত হয়। উদ্দীপকের জনাব সামার একজন চাল ব্যবসায়ী। তিনি প্রথমে ভারত থেকে চাল আমদানি করেন। আমদানিকৃত চাল তিনি প্রক্রিয়াজাত করেন। এরপর তিনি ইংল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তা বিক্রি করেন। এভাবে আমদানিকৃত চাল তিনি তৃতীয় কোনো দেশে রপ্তানি করেন। এসব বৈশিষ্ট্যের সাথে পুনঃরপ্তানি বাণিজ্যের মিল আছে। তাই বলা যায়, জনাব সামা পুনঃরপ্তানি বাণিজ্যের সাথে জড়িত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব সামার ব্যবসায়িক কাজ বাণিজ্যের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর