জনাব সামার সমস্যা থেকে উত্তরণের উপায় সুপারিশ করো।
উত্তর: গুদামজাতকরণের মাধ্যমে উদ্দীপকের জনাব সামার ব্যবসায়ের সমস্যা সমাধান সম্ভব। এর মাধ্যমে পণ্য নির্দিষ্ট স্থানে সুষ্ঠুভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। এতে ব্যবসায়ী চাহিদা অনুযায়ী সারা বছর পণ্য সরবরাহ করতে পারে। গুদামজাতকরণ ব্যবস্থায় পণ্যের দাম বাড়লে, ব্যবসায়ী তা বিক্রি করে বেশি লাভবান হতে পারে। উদ্দীপকের জনাব সামা একজন চাল ব্যবসায়ী। তিনি গত বছর ভারত থেকে চাল আমদানি করেছিলেন। পরে তা ইংল্যান্ডের বিক্রি করেন। আর কয়েক মাস পর চাল বিক্রি করলে তিনি অনেক বেশি লাভ পেতেন। কিন্তু তিনি চাল পচে যাওয়া বা নষ্ট হওয়ার আশঙ্কায় ছিলেন। তাই নির্দিষ্ট সময়ের আগেই তা বিক্রি করতে বাধ্য হলেন। চাল গুদামজাতকরণের ব্যবস্থা থাকলে জনাব সামার এই সমস্যা হতো না। এ ব্যবস্থায় চালের গুণগত মান দীর্ঘদিন বজায় থাকতো। ফলে বাজারে চালের দাম বাড়লে তিনি সুযোগমতো তা বিক্রি করতে পারতেন। এতে তার ব্যবসায়ের লাভ আরও বেশি হতো। তাই বলা যায়, গুদামজাতকরণের মাধ্যমে জনাব সামার ব্যবসায়ের সমস্যা দূর করা সম্ভব।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব সামার সমস্যা থেকে উত্তরণের উপায় সুপারিশ করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর