উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? মতামত দাও।
উত্তর: পোশাক শিল্পের উন্নয়নে বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশকে আরও উন্নত করা উচিত বলে আমি মনে করি। এ দেশের অর্থনৈতিক পরিবেশের কিছু উপাদান (মূলধন স্বল্পতা, সুদের উচ্চহার, শ্রমিকদের কম আয়) পোশাক শিল্পের উন্নয়নের পথে বড় ধরনের বাধা হয়ে আছে। এসব সমস্যা দূর করতে পারলে এ শিল্পের দ্রুত উন্নয়ন আশা করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, জনশক্তি ও সস্তা শ্রমিকের ওপর নির্ভর করে এদেশে পোশাক শিল্প গড়ে উঠেছে। এ শিল্প বিদেশে বেশ সুনামও অর্জন করেছে। তবে বিভিন্ন সমস্যার কারণে এ শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সমস্যাগুলোর সমাধানে পোশাক শিল্পের শ্রমিকদেরকে ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে জনগণের মাথাপিছু আয় বাড়িয়ে তাদের সঞ্চয় ও মূলধন গঠনের সামর্থ্য বাড়াতে হবে। এছাড়া, শেয়ারবাজারকে গতিশীল করা গেলে তা মূলধন সংস্থানে ভূমিকা রাখতে পারে। ব্যাংকগুলোতে সুদের উচ্চহার কমাতে হবে। এতে ঋণ নিতে দক্ষ ব্যবসায়ী বা শিল্প উদ্যোক্তারা উৎসাহিত হবেন। এভাবে অর্থনৈতিক উপাদানসমূহের উন্নয়নের মাধ্যমে পোশাক শিল্পের উন্নয়ন করা সম্ভব হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত?…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর