উদ্দীপকে কোন জোটের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ইউরোপীয় ইউনিয়ন জোটের কথা বলা হয়েছে। ইউরোপীয়ান কমিউনিটি তাদের মধ্যকার অর্থনৈতিক বন্ধনকে মজবুত করে নিজেদেরকে একটা অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ার অভিপ্রায়ে ইউরোপীয় ইউনিয়ন জোট গঠন করে। এটি সবচেয়ে বড় ও সবচেয়ে সফল আঞ্চলিক অর্থনৈতিক জোট হিসেবে বিবেচিত। উদ্দীপকে উল্লেখ্য, জার্মানি, স্পেন ও ইতালি অর্থনৈতিকভবে উন্নত তিনটি দেশ। একই মহাদেশের এ দেশগুলোর উন্নতির পেছনে একটি আন্তর্জাতিক জোট রয়েছে। এ জোটের অধীন দেশগুলো একই মুদ্রা ব্যবহার করে থাকে, যা ইউরো নামে পরিচিত। এছাড়া এর অধীন সবদেশ একই বহিঃশুল্ক হার ধার্য করে। এসব সুবিধা প্রদান করা ইউরোপীয় ইউনিয়ন জোটের বৈশিষ্ট্য। সুতরাং বলা যায়, উদ্দীপকে ইউরোপীয় ইউনিয়ন জোটের কথাই বলা হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন জোটের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর