অত্র এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে মেঘনা সমবায় সমিতির ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: অত্র এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে 'মেঘনা সমবায় সমিতি' বিক্রয় সমবায় সমিতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো এলাকায় একই ধরনের ক্ষুদ্র উৎপাদনকারীগণ বিক্রয়ের ক্ষেত্রে অধিক সুবিধা আদায়ের লক্ষ্যে বিক্রয় সমবায় সমিতি গঠন করেন। এর ফলে মধ্যস্থব্যবসায়ীদের দৌরাত্ম্য কমিয়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে উল্লেখ্য, ঢাকার মিরপুরে 'মেঘনা সমবায় সমিতি' নামে একটি সমবায় সমিতি রয়েছে। এর সদস্যরা তাদের তৈরি খেলনাসামগ্রী একত্র করে ন্যায্যমূল্যে বিক্রি করে। এতে অত্র এলাকার মানুষের বিক্রয় বৃদ্ধি পেয়েছে। এখানে নিজেদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সুবিধা লাভের জন্য তাদের গঠিত সমিতিটি হলো বিক্রয় সমবায় সমিতি। এরূপ সমিতি গঠনের ফলে কোনো মধ্যস্থব্যবসায়ীর সাহায্য ছাড়াই তারা ন্যায্য দামে পণ্য বিক্রয় করে লাভবান হচ্ছে। এর ফলে বাজার সম্পর্কে তারা প্রত্যক্ষ ধারণা লাভ করতে পারে। প্রয়োজনে নিজেরা দোকান খুলে পণ্যসামগ্রী বিক্রয় করতে পারে। এতে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাদের নিজেদের মধ্যকার প্রতিযোগিতা হ্রাস পেয়ে মুনাফার পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পায়। এভাবে সমিতিটি অত্র এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
অত্র এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে মেঘনা সমবায় সমিতির ভূমিকা বিশ্লেষণ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর