উদ্দীপকে রবি সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করছে? ব্যাখ্যা করো।
উত্তর: লাউদ্দীপকে রবি সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনে অবহেলা করছেন। ক্রেতা বা ভোস্তা বলতে গেলে ব্যবসায়ের প্রাণস্বরূপ। তাদের আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা বিশেষভাবে নির্ভরশীল। প্রত্যেক ব্যবসায়ীর জন্য ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন জরুরি। উদ্দীপকের জনাব রবি একজন পেঁয়াজ আমদানিকারক। গত রমজানের একমাস আগে তিনি ৬০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন। কিন্তু তিনি সেসময়ে বাজারে তা সরবরাহ করেননি। রমজানে বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে যায়, ফলে জনাব রবি প্রচুর মুনাফা অর্জন করেন। সমাজে বসবাসকারী ক্রেতা বা ভোক্তারা সবসময় ন্যায্যমূল্যে পর্যাপ্ত পণ্য পাওয়ার প্রত্যাশা করেন। কিন্তু ব্যবসায়ী হিসেবে জনাব রবি পর্যাপ্ত পণ্য সরবরাহ করেননি। পণ্যের বাজার অস্থিতিশীল করে বেশি দামে তিনি পণ্য বিক্রি করেন। যার ফলে ক্রেতা ও ভোক্তারা দুর্ভোগের শিকার হন। এভাবে তিনি ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনে অবহেলা করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রবি সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করছে? ব্য…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর