জনাব আহম্মেদ আলীর প্রতিষ্ঠানের নাম কী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব আহম্মেদ আলীর প্রতিষ্ঠানের নাম রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন। রাষ্ট্রীয় ব্যবসায় রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় সংগঠন। এরূপ ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। এ ব্যবসায় মূলত সরকারি নিয়ম-কানুন পালন করে গঠন করা হয়। উদ্দীপকের জনাব আহম্মেদ আলী একজন সরকারি চাকরিজীবী। বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ব্যাপকভাবে বেড়ে যায় তখন জনাব আহম্মেদ আলীর প্রতিষ্ঠান কমমূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে। এতে জনগণ উপকৃত হয়। এ প্রতিষ্ঠানটি মুনাফার কথা বিবেচনা না করে জনকল্যাণকেই প্রাধান্য দেয়। রাষ্ট্রীয় মালিকানায় প্রতিষ্ঠিত এরূপ সরকারি প্রতিষ্ঠান জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়। এরূপ প্রতিষ্ঠান জনকল্যাণে তাদের ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য ও সেবা সরবরাহ নিশ্চিত করে। এসব কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন দ্বারা সম্পাদিত হয়। সুতরাং বলা যায়, জনাব আহম্মেদ আলীর প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় ব্যবসায়ের আওতাভুক্ত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব আহম্মেদ আলীর প্রতিষ্ঠানের নাম কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর