জনাব রাজ্জাকের শঙ্কা হ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা আছে কি? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের জনাব রাজ্জাকের শঙ্কা হ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা পালন একান্ত আবশ্যক। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে ব্যবসায়ের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বিভিন্ন পক্ষের প্রতি জণকল্যাণমূলক দায়িত্ব পালন করাকে বোঝায়। উদ্দীপকে জনাব রাজ্জাক ফল কিনতে গিয়ে দেখেন বিক্রেতারা ফলে ফরমালিন দিয়েছেন। তাই ফলে মাছি বসছে না। এ ক্ষতিকর পদার্থ মানব শরীরের মারত্মক ক্ষতি করে। তাই বিষয়টি তাকে বেশ শঙ্কিত করে তোলে। সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্বের অন্তর্ভুক্ত হলো পণ্যে ভেজাল না দেয়া, সঠিক মানের ও ওজনের পণ্য সরবরাহ করা, ক্ষতিকর পণ্য সরবরাহ না করা। এসব দায়িত্ব পালন না করলে কোনো ব্যবসায়ীর পক্ষে চূড়ান্তভাবে সফলতা অর্জন করা অসম্ভব। কিন্তু উদ্দীপকের বিক্রেতারা এসব নৈতিকতা না মেনে ক্রেতাদের ঠকিয়ে পণ্যে ভেজাল দ্রব্য মেশাচ্ছেন। এরকম বিক্রেতা ব্যবসায়ীরা সমাজে বেশিদিন ব্যবসায় টিকিয়ে রাখতে পারবেন না। ব্যবসায়ী হিসেবে স্থায়ীভাবে টিকে থাকতে হলে সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা পালন করা আবশ্যক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব রাজ্জাকের শঙ্কা হ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা আছে …
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর