রাজিবের পেশা পরিবর্তনের ক্ষেত্রে কোন পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাজিবের পেশা পরিবর্তনের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে। প্রাকৃতিক উপাদানসমূহ নিয়ে মূলত প্রাকৃতিক পরিবেশ গঠিত। কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, সাগর ও আয়তন এ পরিবেশের উপাদান। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ধরনের হয়। এসব উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। উদ্দীপকের কৃষক রাজিবের জমিতে প্রচুর ফসল উৎপাদিত হতো। এসব ফসল বিক্রি করে তিনি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেন। কিন্তু কয়েক বছর যাবত তার জমিতে লবণাক্ততার কারণে উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েন। জমির এ লবণাক্ততা সাগরের অবস্থানের কারণে হয়েছে, যা পরিবেশের প্রতিকূল প্রভাব। তাই রাজিব বর্তমানে কৃষিকাজ ছেড়ে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন। প্রাকৃতিক পরিবেশের প্রতিকূল অবস্থার কারণে তিনি এই কাজে যোগ দেন। সুতরাং বলা যায়, তার পেশা পরিবর্তনে এ প্রাকৃতিক পরিবেশই প্রভাব ফেলেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
রাজিবের পেশা পরিবর্তনের ক্ষেত্রে কোন পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে?…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর