মিসেস রিনা কোন ধরনের কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা পরীক্ষা করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মিসেস রিনা BSTI (Bangladesh Standards and Testing Institution) প্রতিষ্ঠানের বা কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা তা পরীক্ষা করেন। BSTI বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা ও মান নিশ্চিত করার জন্য নিয়োজিত একটি সরকারি প্রতিষ্ঠান। এর মূল উদ্দেশ্য হচ্ছে পণ্যের মান নিশ্চিতকরণের ব্যবস্থা করা। উদ্দীপকের মিসেস রিনা বাংলাদেশি পণ্য সাবধানে কেনাকাটা করেন। পণ্য কেনার সময় দেখেন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা। বিশেষ করে খাদ্য ও প্রসাধনী সামগ্রীর বেলায় এটা থাকতেই হবে। কর্তৃপক্ষের অনুমোদন থাকলে তিনি পণ্য ও সেবার গুণগত মান সম্পর্কে নিশ্চিত হন। এসব বৈশিষ্ট্য BSTI প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, মিসেস রিনা BSTI কর্তৃপক্ষের অনুমোদন পরীক্ষা করে পণ্য ক্রয় করেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মিসেস রিনা কোন ধরনের কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা পরীক্ষা করেন? ব্য…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর