উদ্দীপকে বর্ণিত পোশাক ক্রয়কে কীরূপ ব্যবসায় বলে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পোশাক ক্লয়কে অনলাইন ব্যবসায় বলে । এ ধরনের ব্যবসায়ে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করা হয়। এতে ক্রেতা বিশ্বের যেকোনো স্থান থেকে পণ্য কেনার ফরমায়েশ দিতে পারে। এক্ষেত্রে বিক্রেতার নিজস্ব ওয়েবসাইট বা ফেসবুক পেজ ব্যবহার করা হয়। ফলে পণ্য কেনা-বেচার কাজ দ্রুত করা যায় ৷ উদ্দীপকের বেগম লায়লা পোশাক কেনার কাজ মোবাইলের মাধ্যমে করেন। তিনি ফেসবুকের কল্যাণে বিভিন্ন রকম পোশাকের ডিজাইন ও মূল্য সহজে জানতে পারেন । তিনি ঘরে বসেই পছন্দের পণ্য সরবরাহের অর্ডার দেন। এতে তার খরচ বেশ কমে গেছে। কারণ, তাকে আর নির্দিষ্ট দোকানে গিয়ে সময় ও অর্থ খরচ করতে হয় না। দোকানটির ওয়েবসাইট বা ফেসবুক পেজে ছবি দেখেই তিনি পণ্য বাছাই করতে পারেন। এরপর বিক্রেতা তাকে নির্দিষ্ট স্থানে পণ্য পৌঁছে দেয়। এভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ব্যবসায়ের কাজ করা হলো অনলাইন ব্যবসায়। তাই বলা যায়, বেগম লায়লা অনলাইন ব্যবসায়ের মাধ্যমে পোশাক কিনে থাকেন ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পোশাক ক্রয়কে কীরূপ ব্যবসায় বলে? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর